ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়: আয়াতুল্লাহ ইমামি কাশানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ইমামি কাশানি আরও বলেছেন, শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। কাজেই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম দেশগুলোর সতর্কতা জরুরি।

ফিলিস্তিন ও ইয়েমেন ইস্যুতে কোনো কোনো মুসলিম দেশের নিরবতার সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ তথা ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানদের নিরবতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে মুসলিম বিশ্বে সাহসিকতার প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, আমেরিকার সহযোগিতায় এবং সৌদি শাসক গোষ্ঠীর অর্থায়নে ইহুদিবাদী ইসরাইল ইরান তথা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত ঐক্য ও সংহতি বজায় রেখে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে ষড়যন্ত্র মোকাবিলা করা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়: আয়াতুল্লাহ ইমামি কাশানি

আপডেট সময় ১২:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮