ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আত্মহত্যার হুমকিতে কাতারের বন্দি প্রিন্সকে হাসপাতালে ভর্তি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত কর্তৃক বন্দি হওয়া কাতারের রাজ পরিবারের সদস্য শেখ আব্দুল্লাহ বিন আলি আল ছানি আত্মহত্যার হুমকি দেয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি আরব আমিরাত কর্তৃক বন্দি হওয়ার বিষয়টি প্রকাশ করেন। এরপর একটি অডিও বার্তায় তিনি আত্মহত্যার হুমকি দেন। খবর আল জাজিরার।

শনিবার শেখ আব্দুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেছেন, আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি। আমি এখন একজন বন্দি। এখানে আমার সঙ্গে যা ঘটছে তার জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদ দায়ী। তবে ভিডিওতে শেখ আব্দুল্লাহ বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন।

শেখ আব্দুল্লাহ ভিডিওতে বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি। আমার কিছু হলে কাতারের ওপর দোষ চাপানো হতে পারে। এ জন্য আমি বিষয়টি জনগণকে জানাতে চাই। আমি জানি কাতারের জনগণ নিদোর্ষ।

এদিকে ওই যুবরাজের একটি অডিও বার্তা শুক্রবার প্রকাশ করেছে আল জাজিরা। ওই অডিওটি ১৫ জানুয়ারি রেকর্ড করা বলে জানানো হয়েছে। ওডিও রেকর্ডের পরপরই তাকে আবুধাবির একটি হাসপাতালে ভর্তি করে আরব আমিরাত কর্তৃপক্ষ।

অডিওতে তিনি বলেন, আরব আমিরাতের রাজপুত্র ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জায়েদ এবং সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান কাতারের ওপর অবরোধ আরোপের মাধ্যমে কাতারের সম্পদ লুট করতে চাচ্ছে। এজন্য তিনি কাতারি জনগণকে এর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান।

এদিকে শেখ আব্দুল্লাহ পুত্র আলি বিন আব্দুল্লাহ আল ছানি জানিয়েছেন, তার বাবার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। তিনি হৃদরোগ ও ডায়াবেটিকসে ভুগছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

আত্মহত্যার হুমকিতে কাতারের বন্দি প্রিন্সকে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১২:৫৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮