ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

জর্ডানের কাছে ক্ষমা চেয়েছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জর্ডানের দুই নাগরিককে হত্যার জন্য সে দেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ইসরাইল। জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আল মোমানি এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ২০১৬ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। খুনি নিরাপত্তারক্ষীর বিচার করা হবেও প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।

২০১৬ সালের জুলাইয়ে জর্ডানের রাজধানী আম্মানে ইসরাইলি দূতাবাসে দুই জর্ডানি নাগরিককে হত্যা করে এক নিরাপত্তারক্ষী। পরে ইসরাইলি কর্তৃপক্ষ খুনিকে দ্রুত জর্ডান থেকে সরিয়ে নেয়।

এর পরপরই রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা জর্ডান ত্যাগ করে। ইসরাইলি কর্তৃপক্ষ ২০১৪ সালে জর্ডানের বিচারক রায়েদকে হত্যার জন্যও ক্ষমা চেয়েছে বলে জর্ডান সরকারের মুখপাত্র জানিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়েছে, শিগগিরই জর্ডানে অবস্থিত ইসরাইলি দূতাবাস চালু করা হবে।

তবে জর্ডানের সংসদের ফিলিস্তিনবিষয়ক কমিশনের প্রধান ইয়াহিয়া আল সৌদ ইসরাইলি রাষ্ট্রদূতকে ডর্জানে ফেরার অনুমতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলি রাষ্ট্রদূতকে জর্ডানে প্রবেশ করতে দেয়া হলে সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

জর্ডানের কাছে ক্ষমা চেয়েছে ইসরাইল

আপডেট সময় ১২:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮