ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের কোনো রাজনৈতিক বিশ্বাস বা মেরুদণ্ড নেই: মার্কিন কলামিস্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কিন সাংবাদিক ও কলামিস্ট মাইকেল ওলফের লেখা ‘ফায়ার এন্ড ফিউরি: ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ নামের বইটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দৈনিক আকাশর পাঠকদের জন্য বইটি থেকে ধারাবাহিকভাবে নির্বাচিত অংশ ভাষান্তর করে প্রকাশ করা হচ্ছে।

বইটির মুখবন্ধ লেখা হয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যানন এবং ফক্স নিউজের সাবেক সিইও রজার আইলেস এর কথোপকথনের ওপর ভিত্তি করে। গত বছরের ৩ জানুয়ারি এক নৈশভোজে কথোপকথনের এক পর্যায়ে আইলেস বলেন, ট্রাম্পের কোনো রাজনৈতিক বিশ্বাস বা মেরুদণ্ড নেই। সাদামাটাভাবে সে শুধুই ট্রাম্প।

লেখক মাইকেল ওলফ মুখবন্ধের শুরুতে লিখেছেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় নৈশভোজের আয়োজন হলেও হঠাৎ করেই বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন হয়ে ওঠা স্টিভ ব্যাননের আসতে দেরি হলো। গ্রিনভিচ ভিলেজ টাউন হাউসে পারস্পরিক বন্ধুদের আয়োজিত নৈশভোজে রজার আইলেসকে দেখতে আসার জন্য তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আইলেস ডানপন্থী গণমাধ্যমের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ব্যাননের কিছু সময়ের বিজ্ঞ পরামর্শকও। আইলেস শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও স্ত্রী বেথকে নিয়ে পৌঁছলেন। তিনি ব্যাননের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। ১৯৯৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠার আগে প্রায় ৩০ বছর ধরে আইলেস রিপাবলিকান পার্টির নেতৃস্থানীয় কর্মী ছিলেন। এখনো তিনি মনে করেন, ট্রাম্পকে তার মতো করে কেউ জানে না।

লেখক লিখেছেন, এই নৈশভোজের ছয় মাস আগেও কেউ কল্পনা করেনি ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। ওই সময় যৌন হয়রানির অভিযোগে ফক্স নিউজ থেকে বরখাস্ত করা হয় আইলেসকে। ট্রাম্পের অনেক কিছুই আইলেস পছন্দ করেন। বিভিন্ন সময় তার প্রশংসা করেছেন। তবে তিনি এটা বিশ্বাস করেন যে, ট্রাম্পের কোনো রাজনৈতিক বিশ্বাস বা মেরুদণ্ড নেই। কোনো ‘গেম প্ল্যান’ করার ক্ষমতাও ট্রাম্পের নেই। আইলেসের মতে, ট্রাম্প হলেন ‘কোনো কারণ ছাড়াই এক বিদ্রোহী’। সাদামাটাভাবে সে শুধুই ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ১

ট্রাম্পের কোনো রাজনৈতিক বিশ্বাস বা মেরুদণ্ড নেই: মার্কিন কলামিস্ট

আপডেট সময় ০৮:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮