ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে কাল সকাল ১০টার মধ্যে হাজিরের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কের শুনানি চলবে বুধবার বিকাল ৪টা পর্যন্ত। কাল বৃহস্পতিবারও সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হতে হবে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১২টার দিকে খালেদা জিয়ার যুক্তিতর্ক শুনানির সময় এ আদেশ দেন বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।।

এর পরই অষ্টম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এর আগেও বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

৪ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সপ্তম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

এ ছাড়া একই আদালতে জিয়া চ্যারিটেবল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য রয়েছে।এর আগে গত বছরের ৩০ নভেম্বর দুর্নীতির এ দুই মামলায় খালেদা জিয়া হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

এরও আগে চলতি বছরের ১২ অক্টোবর বিদেশে থাকাকালে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে তিনি অস্থায়ী জামিনে আছেন। প্রতি ধার্য তারিখেই আদালতে হাজিরা দিচ্ছেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়াকে কাল সকাল ১০টার মধ্যে হাজিরের নির্দেশ

আপডেট সময় ০১:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮