ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসি পরীক্ষার তিন দিন আগে সব কোচিং বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিন দিন আগে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষার সময় সারা দেশে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখা যায় কি না-তা নিয়েও ভাবছে মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা হবে। সেই হিসেবে ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থ্কবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে স্ব স্ব আসনে বসতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ না করলে তাকে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, অরুনা বিশ্বাস ও জাবেদ আহমেদ; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ছাড়াও বিজি প্রেসের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসএসসি পরীক্ষার তিন দিন আগে সব কোচিং বন্ধ

আপডেট সময় ০১:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮