ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা নেই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মাসদার হোসেন মামলার রায়ে ১২ দফা নির্দেশনায় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার বিষয় সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক-অগণতান্ত্রিক ১৯৩ দেশের কোথাও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। বাংলাদেশেও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা সরকারের নেই।

মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেন। ওই রায়ে বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণার পাশাপাশি জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেন সর্বোচ্চ আদালত। সেখানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার কথাও ছিল।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহীরুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮