ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেকে জিনিয়াস বলে দাবি করেছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজের মানসিক সুস্থতা নিয়ে সদ্য প্রকাশিত একটি বইয়ে প্রশ্ন ওঠার পর থেকে লাগাতার টুইট করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটার পোস্টে নিজেকে ‘জিনিয়াস’ বলে দাবি করেছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় টুইটটি করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘প্রকৃতপক্ষে সারা জীবন ধরে আমি দুটি অমূল্য সম্পদ পেয়েছি। একটি হলো মানসিক স্থিরতা। অন্যটি হলো আমি খুব চৌকস। হিলারি ক্লিনটনও এই বিষয়টি নিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু সবাই জানেন, তিনি পারেননি। খুব সফল ব্যবসায়ী থেকে আমি শীর্ষ টেলিভিশন তারকা হয়েছিলাম। আবার সেখান থেকে প্রথম চেষ্টাতেই প্রেসিডেন্ট হয়েছি। আমি মনে করি এটি শুধু চৌকস বলে হয়নি, বরং আমি জিনিয়াস…এবং এ ব্যাপারে অনেক দিন ধরেই আমি জিনিয়াস!’

ট্রাম্প প্রশাসন নিয়ে লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামের বইটি শুক্রবার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই বিভিন্ন দোকানে বইটি কিনতে উৎসাহী পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বইটি ‘একঘেয়ে ও মিথ্যা তথ্যে ভরা’।

টেলিভিশন চ্যানেল এনবিসির ‘টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে শুক্রবার কথা বলেন বইটির লেখক মাইকেল ওলফ। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ঘনিষ্ঠ যতজনের সঙ্গে আমি কথা বলেছি, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে ট্রাম্পের আচরণ শিশুর মতো। শিশুদের যেমন তাৎক্ষণিক মনোতুষ্টির প্রয়োজন হয়, ট্রাম্পেরও তেমনি।’

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কখনোই প্রশ্ন তোলেননি তিনি। সংবাদমাধ্যম সিএনএনকে টিলারসন বলেছেন, ‘তাঁর মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন তোলার কোনো কারণ নেই। আমি মনে করি, তিনি ভালোভাবে সংগঠিত একজন মানুষ। আর এই কারণেই আমেরিকার মানুষ তাঁকে বাছাই করেছে।’

অবশ্য লেখক মাইকেল ওলফের দাবি, বইয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হরহামেশা দেখা ও কথা হচ্ছে, এমন ব্যক্তিদের কাছ থেকেই এসব তথ্য পেয়েছেন তিনি। কথা বলেছেন ট্রাম্পের সঙ্গেও। এসব কথোপকথন ও সাক্ষাৎকারের প্রমাণ তাঁর কাছে আছে বলেও দাবি করেন ওলফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেকে জিনিয়াস বলে দাবি করেছেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮