ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্ধারিত মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করতে হবে মোবাইল অপারেটরদের: মোস্তফা জব্বার

আকাশ আইসিটি ডেস্ক:

পাইকারি মূল্যে ব্যান্ডউইথ কিনে গ্রাহকের কাছে ডাটা প্যাকেজ বিক্রি করা আর চলবে না বলে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তফা জব্বার।

আজ বুধবার বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, গ্রাহকের কাছে নির্ধারিত মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করতে হবে মোবাইল অপারেটরদের।

রাজধানীতে বেসিস আয়োজিত সংবর্ধনা শেষে মন্ত্রী বলেন, ইন্টারনেটের প্রকৃত মূল্য নির্ধারণ এবং সর্বোচ্চ গতি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এ লক্ষ্যে ভয়েস কলের মত ইন্টারনেটেরও সর্বোচ্চ দর নির্ধারণ করে দেয়া হবে।

এছাড়া অভ্যন্তরীণ বাজারে বিদেশি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে কাজ করার কথা বলেন তিনি। সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে দেশি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়ে মোস্তফা জব্বার বলেন, ‘আমি ধারণা করতে পারি নাই টেলিকম ডিভিশনে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করে, আর তা সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার নিজেরে কাছে দুর্ভাগ্যজনক মনে হয়েছে, মন্ত্রণালয়ের সাথে যুক্ত কর্মকর্তারা, আমাদের নুরুল কবির (অ্যামটব মহাসচিব) পর্যন্ত তারা প্রত্যেকে এক্সপ্রেশন দিয়েছেন, কানাগলির ভেতরে বসে আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্ধারিত মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করতে হবে মোবাইল অপারেটরদের: মোস্তফা জব্বার

আপডেট সময় ০২:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮