ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বরফে জমাট নায়াগ্রা জলপ্রপাত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোথাও হিমাঙ্কের ৮ ডিগ্রি নিচে তো কোথাও তারও কম। মারাত্মক ঠান্ডার কাঁপছে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। কানাডার কোথাও তো তাপমাত্রা নেমে গিয়েছে দক্ষিণ মেরুর তাপমাত্রার কাছাকাছি। প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নায়াগ্রা জলপ্রপাত মারাত্মক ঠান্ডায় জমে গিয়েছে। অথচ শুষ্ক মৌসুমে এই জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে পড়ে ৬০ হাজার গ্যালনের বেশি পানি।

জমে যাওয়া নায়াগ্রা জলপ্রপাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই প্রথম বার নয়, এর আগেও বেশ কয়েক বার জমে গিয়েছে নায়াগ্রা।

নায়াগ্রা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে তিন হাজার টন পানি বয়ে চলে। মারাত্মক ঠান্ডায় সেই পানি পড়ার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে। দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমিয়েছেন এই প্রাকৃতিক শোভা দেখতে। শুধু নায়াগ্রা নয়, প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের একটা বড় অংশও।

নায়াগ্রা মূলত একটি নদী, যেটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লেক ইরি থেকে জল নিয়ে কানাডার অন্টারিও প্রদেশের লেকঅন্টারিওতে মিশেছে। জলপ্রপাত ছাড়া ৫৮ কিলোমিটার দীর্ঘ এ নদীতে বিশেষ কিছু নেই।

তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্সশু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভিল ফলস। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

বরফে জমাট নায়াগ্রা জলপ্রপাত

আপডেট সময় ১১:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮