ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে অস্থিরতার জন্য শত্রুরা দায়ী: আয়াতুল্লাহ খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশটিতে চলমান অস্থিরতার জন্য ‘শত্রুদের’ দায়ী করেছেন। খবর এএফপির। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে আয়াতুল্লাহ্ খামেনি বিক্ষোভকারীদের ব্যাপারে এই প্রথম তার নিরবতা ভাঙেন।

ইরানে গত বৃহস্পতিবার থেকে চলা এই বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন ইরানের ওপর অব্যাহত চাপ তৈরি করছে। বিগত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘শত্রুরা ইসলামিক সরকারকে সমস্যায় ফেলার জন্য একযোগে তাদের অর্থ, অস্ত্র, নীতি ও নিরাপত্তা সংস্থাগুলোকে ব্যবহার করছে।’ তিনি আরো বলেন, ‘শত্রুরা সবসময়ই ইরানের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে এবং কোন ফাঁক পেলেই তেহরানের ক্ষতি করে।’

আন্দোলন শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে তেহরানের সমালোচনা করেই যাচ্ছেন। তিনি ‘নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত’ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ইরানী জনগণ খাদ্য সংকট ও বড় ধরনের মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও দেশটিতে মানবাধিকার বলতে কিছুই নেই। জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ইরানের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে অস্থিরতার জন্য শত্রুরা দায়ী: আয়াতুল্লাহ খামেনি

আপডেট সময় ১১:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮