ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জোর করেও নির্বাচনের বাইরে রাখতে পারবে না: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। জোর করে বাইরে রাখতে চাইলেও পারবে না। তবে শেখ হাসিনার অধীনে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যদি মনে করেন আমাদের নেতাকার্মীদের গ্রেপ্তার করে তারপর নির্বাচন দেবেন, সেটা হবে না। বিএনপি চেয়ারপারসন আরো বলেন, বাংলাদেশ এখন পুরোটাই কারাগার।

আমরা সবাই বন্দি। একমাত্র মুক্ত আছেন শেখ হাসিনা। ছাত্রদলের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছেন, ছাত্রদের সমস্যা নিয়ে সোচ্চার হও। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।

এর আগে এক মাস আগে অনুমতি নিয়ে রাখলেও সমাবেশ শুরুর পূর্বে বাধা দেয় পুলিশ। নিরাপত্তার কথা উল্লেখ করে পুলিশ ইনস্টিটিউশনের মিলনায়তনের ফটকে তালা মেরে দেয়। ভেতরে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের বের করে দেয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই মিলনায়তনের সামনেই সমাবেশ শুরু করে ছাত্রদল। বিকাল সাড়ে ৪টায় সমাবেশস্থলে পৌঁছান খালেদা জিয়া। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ি ঘিরে রেখে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে মিলনায়তনের ফটক খুলে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জোর করেও নির্বাচনের বাইরে রাখতে পারবে না: খালেদা জিয়া

আপডেট সময় ০৮:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮