ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ৭৫ হাজার ভারতীয়কে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ নীতি মেনে ভিসা শর্তাবলীতে সাম্প্রতিক রদবদলের জেরে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতে পারে ৭৫ হাজার ভারতীয় নাগরিককে। সম্প্রতি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-তে জমা পড়া একটি মেমোর প্রস্তাবের প্রধান লক্ষ হলো, গ্রিন কার্ডের জন্য বিদেশি কর্মীরা আবেদন করলে তারা এইচ-১বি ভিসা আর রাখতে পারবেন না।

প্রস্তাবটি কার্যকর করা হলে হাজার হাজার ভারতীয় কর্মী, যাদের একটি বড় অংশ তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত তাদের এইচ-১বি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। যেহেতু গ্রিন কার্ড-এর জন্য তাদের আবেদন তখনও বিবেচনাধীন থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাস করতে হলে গ্রিন কার্ড আবশ্যক। পুরনো নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ডের জন্য আবেদন জানালে সাধারণত এইচ-১বি ভিসার মেয়াদ বাড়িয়ে দেয় মার্কিন প্রশাসন।

সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে পাকাপাকি বসবাসের জন্য দৌড়ে এগিয়ে রয়েছে ভারতীয়রাই। তার পরেই রয়েছেন চীনের নাগরিকরা। নতুন আইন পাস হলে এক ধাক্কায় ৫০,০০০-৭৫,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাবে মার্কিন প্রশাসন। মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে সুরক্ষা এবং উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত নতুন আইন মেনেই এইচ-১বি ভিসা অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে ওয়াশিংটন।

ভিসা নির্ভর সংস্থার সংজ্ঞায় আরও কাটছাঁট এবং ন্যূনতম বেতনসীমা ও কর্মদক্ষতা অনুসারে নতুন শর্তাবলী আরোপ করা হয়েছে। ন্যূনতম বেতনসীমা বাড়ানোর পাশাপাশি নিয়োগকারী সংস্থাগুলিকে চাপ দেয়া হচ্ছে যাতে ৫-৬ বছরের বেশি ভিনদেশি কর্মীদের তারা যুক্তরাষ্ট্রে না রাখে।

প্রসঙ্গত, প্রতি বছর ৮৫ হাজার অনভিবাসী এইচ-১বি ভিসা মঞ্জুর করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬৫ হাজার ভিসা মঞ্জুর করা হয় ভিনদেশি কর্মীদের জন্য এবং ২০ হাজার ভিসা অনুমোদন করা হয় যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজে উচ্চশিক্ষা লাভের জন্য আবেদনকারী ভিনদেশি ছাত্রছাত্রীদের জন্য। আবার তার মধ্যে ৭০ শতাংশ ভিসাই পেয়ে থাকেন ভারতীয়রা, যাদের তথ্য প্রযুক্তি সংস্থাগুলি নিয়োগ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ৭৫ হাজার ভারতীয়কে

আপডেট সময় ০৮:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮