ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়া একজন যুদ্ধাপরাধী, কারফিউ দিয়ে দেশ চালাতেন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া একজন যুদ্ধাপরাধী। তিনি দেশ চালাতেন কারফিউ দিয়ে। যশোরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে যশোর ঈদগাহ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ আহ্বান জানান তিনি। এর আগে যশোরে ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, আওয়ামী ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় এলে দেশকে পিছিয়ে দেয়। খুন, গুম, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলা ভাইয়ের রাজত্ব জয়ী হয়। ৬৩ জেলার ৫০০ স্থানে একসঙ্গে জঙ্গি হামলা হয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসে অদ্ভূত হয়ে আর ভূতের মতো চলে। ভূতের পা পেছনে চলে। তাই বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন না হয়ে আরও ক্ষতি হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা। কিন্তু ঘাতকরা সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। পঁচাত্তর পরবর্তীতে জিয়া ক্ষমতা দখল করে। জিয়ার গণতন্ত্র ছিল যুদ্ধাপরাধীদের পুনর্বাসন আর প্রতি রাতে কারফিউ জারি করে দেশ শাসন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।

দেশের কেউ অন্ধকারে থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি ঘর আলোকিত হবে। যেসব ঘরে বিদ্যুতের আলো যাবে না সেখানে সোলার প্যানেল দেয়া হবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ১৬শ মেগাওয়াট থেকে ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তা আরও কমিয়ে ফেলে। বর্তমানে আমরা বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার ৮শ মেগাওয়াট বৃদ্ধি করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। তাই এই ধারা অব্যাহত রাখতে প্রতিবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়া একজন যুদ্ধাপরাধী, কারফিউ দিয়ে দেশ চালাতেন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭