ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

গুম বিএনপির একটি নাটক: জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন নেতাকর্মী গুম হওয়ার যে অভিযোগ বিএনপি করেছে এটাকে ‘নাটক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদের ফিরে আসা এবং গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। রবিবার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবরের লিঙ্ক নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জয় কিছু মন্তব্য লিখেছেন। সেখানে তিনি বিএনপির এ ধরনের অভিযোগকে ‘নাটক’ অভিহিত করে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবারের বিরুদ্ধে মামলা করা উচিত বলে মত দেন।

জয় ফেসবুক পেইজে লিখেছেন, ‘আরেকজন বিএনপি কর্মী যিনি নাকি ‘গুম’ হয়েছিলেন তাকে পলাতক অবস্থায় খুঁজে পেয়েছে পুলিশ। ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই ভুয়া রিপোর্ট ফাইল করার জন্য মামলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশেও অপরাধ হিসেবে বিবেচিত হয়।’

তিনি লিখেছেন, ‘আসলে এই ‘গুম’ বিএনপি’র একটি নাটক। যার মাধ্যমে তাদের নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে আছে অগ্নিসন্ত্রাসের বিভিন্ন মামলা, তারা গ্রেপ্তার এড়ানোর জন্য গা ঢাকা দেন। কিন্তু সেই উসিলায় বিএনপি অসত্যভাবে দাবি করেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। এর মাধ্যমে তারা আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন। যখনই এই ধরনের তথাকথিত ‘গুম’ হওয়াদের ফেরত পাওয়া যাবে, তাদের সবার ও তাদের পরিবারের বিরুদ্ধে ভুয়া পুলিশ রিপোর্ট এর মামলা হওয়া উচিত।’

নিখোঁজের চার মাসেরও বেশি সময় পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ। শনিবার রাতে রাজধানীর রামপুরা সেতুর পাশ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২০১৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার দুপুরে সৈয়দ সাদাত আহমেদকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি।

সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এর আগে তার স্বজনেরা জানান।

গত ২২ আগস্ট বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে সাদা পোশাকের কয়েকজন এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে সাদাতের ছেলেও ছিল। গাড়িচালক ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় সাদাতের স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলা করেন। নিখোঁজ হওয়ার চার মাসের বেশি সময় পর শনিবার তাকে গ্রেপ্তার দেখায় ডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

গুম বিএনপির একটি নাটক: জয়

আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭