ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাকায় ২টি গণকবরের সন্ধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএস (ইসলামিক স্টেট) জিহাদিরা অনেক বেসামরিক ও সামরিক লোককে হত্যা করে এ দু’টি গণকবরে তাদের লাশ চাপা দেয়। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানায়।

স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরস্ক সীমান্তবর্তী এ প্রদেশের পশ্চিমে ওয়াবি এলাকার নিকটবর্তী স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বার্তা সংস্থা জানায়, তাদেরকে হত্যা করা হয়েছিল।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সানার খবরে বলা হয়, গণকবর দু’টির আকার অনেক বড় হওয়ায় এ উদ্ধার অভিযান শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সানা জানায়, কবে নাগাদ এসব লোককে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এক সময় দখল করে নেয়া প্রায় সকল ভূ-খন্ডেরই বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে এ জঙ্গি গ্রুপ ‘খিলাফত’ ঘোষণা করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

রাকায় ২টি গণকবরের সন্ধান

আপডেট সময় ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭