ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিতে ৬৩ শিক্ষার্থীর অস্বীকৃতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সীমা বহু আগেই ছাড়িয়েছে ইসরাইল। পাখির মতো মানুষকে গুলি করে মারতে সে দেশের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত কাপে না।

এই বর্বরতার প্রতিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের ৬৩ কিশোর। ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান, শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এবং দেশটির সেনাবাহিনীর প্রধান গ্যারি ইজেনকোটকে লেখা এক চিঠিতে সেনাবাহিনীতে যোগদানের অস্বীকৃতি জানায় টুয়েলভথ ক্লাসে অধ্যয়নরত ওই কিশোররা। চিঠিতে তারা জানায়, শান্তি রক্ষায় তাদের যে প্রতিজ্ঞা, সেটি পালনেই এ সিদ্ধান্ত।

তাদের মতে, ইসরাইলি সেনারা বর্ণবাদী সরকারের অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একই ভূমিতে বসবাস করেও ইসরাইলিরা আইনের সুবিধা নিচ্ছেন আর ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছেন।

ওই শিক্ষার্থীরা ইসরাইলের নিরাপত্তা দেয়াল নিয়েও বিদ্রূপ করেছেন। তারা বলছেন, ফিলিস্তিনি ভূমিতে অবৈধ দখল বাস্তবায়নের পাশাপাশি সেখানে দেয়াল দিয়ে ছিটমহলের মতো অবস্থা করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

সম্প্রতি জেরুজালেমে ইসরাইলি রাজধানী স্থাপনের পাঁয়তারা এবং তা ঘিরে ফিলিস্তিনিদের ইন্তিফাদা আন্দোলনে মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত বেশ কয়েক ফিলিস্তিনি সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহস্রাধিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিতে ৬৩ শিক্ষার্থীর অস্বীকৃতি

আপডেট সময় ০৩:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭