ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আটবার গোপন বৈঠক করে ইরানি গুপ্তচর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক রাখা ও অন্তত আটবার বৈঠকে বসার কথা স্বীকার করেছে ইরানি গুপ্তচর আহমাদ রেজা জালালি। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদী সোমবার একথা জানিয়েছেন।

রেজা জালালির স্বীকারোক্তি অনুসারে, মোসাদের সঙ্গে যোগাযোগ রাখার কারণে তাকে অর্থ দেয়া হতো। এরইমধ্যে রেজা জালালিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং ইরানের সুপ্রিমকোর্ট মৃত্যুদণ্ডের রায় গত ২ ডিসেম্বর বহাল রেখেছে। খবর ইয়ানি শাফাকের।

আব্বাস জাফারি দৌলতাবাদী জানান, রেজা জালালি বর্তমানে কারাগারে রয়েছে এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আণবিক শক্তি সংস্থার বিভিন্ন প্রকল্প সম্পর্কে মোসাদকে নানা তথ্য দিয়েছে। এর সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়েছে রেজা জালালি।

স্বীকারোক্তি অনুসারে রেজা জালালি ইরানের পরমাণু সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ও গবেষণা প্রকল্পের অন্তত ৩০ জন কর্মকর্তা সম্পর্কে সংবেদনশীল তথ্য দিয়েছে। এর মধ্যে ইরানের শহীদ দুই পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি ও মাজিদ শাহরিয়ারির নাম ছিল।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া রেজা জালালি মোসাদের গুপ্তচরদেরকে ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার বিনিময়ে ইসরাইলের কাছ থেকে অর্থ এবং সুইডেনে নিজের ও পরিবারের সদস্যদের জন্য নাগরিকত্ব নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আটবার গোপন বৈঠক করে ইরানি গুপ্তচর

আপডেট সময় ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭