ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলনে সফল হওয়ার অভিজ্ঞতা নেই খালেদার: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া আন্দোলন করে অভিজ্ঞতা অর্জন করেছেন; কিন্তু এ পর্যন্ত যত আন্দোলন করেছেন, কোনো আন্দোলনেই সফলতা অর্জন করতে পারেননি। পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে এবং আগামী সংসদ নির্বাচনও হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিতসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ২০১৩ সালে জ্বালাও-পোড়াও, নিষ্পাপ শিশুকে অগ্নিদগ্ধ, পুলিশকে হত্যা ও মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তিনি (খালেদা জিয়া) ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ৫০০ স্কুল জ্বালিয়ে দিয়েছেন, ৪ জন প্রিসাইডিং অফিসার ও ২৪ জন পুলিশ হত্যা করেছেন। এমনকি নিরীহ মানুষকে হত্যা করেও খালেদা জিয়া সফল হননি।

তিনি বলেন, ২০১৫ সালে ৯০ দিন হরতাল-অবরোধের নামে তিনি নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়েছেন। সে আন্দোলনে খালেদা জিয়া বলেছিলেন- শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। কিন্তু শেখ হাসিনা ঠিকই সফলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। আর তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পরাজিত হয়ে ঘরে ফিরেছেন।

বর্ধিতসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিয়দ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্দোলনে সফল হওয়ার অভিজ্ঞতা নেই খালেদার: তোফায়েল

আপডেট সময় ০৫:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭