ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান

বাংলা ভাই বিএনপি-জামায়াতের সৃষ্টি: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। এই বাংলা ভাইকে দিয়ে সকল জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল তারা। আর এই জঙ্গিকে প্রতিহত করে, জঙ্গিবাদ নির্মূল করার উদ্যেগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে।’

সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুস্থদের মাঝে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন। ‘দেশ পাকিস্তানিদের কায়দায় চলছে’ বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমলোচনা করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, পাকিস্তানিদের সাথে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনই রাজনীতি করে না। পাকিস্তানিদের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত।

শাজাহান খান আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়, আর আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে- তখন বিএনপি নেতারা বলেন, জঙ্গিদের কেন গ্রেপ্তার না করে হত্যা করা হলো। এতেই প্রমাণ হয়, এই জঙ্গিদের বেগম খালেদা জিয়া বাঁচিয়ে রাখতে চায়।

আমগ্রামের ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যানসহ অন্যরা।

পরে মন্ত্রী খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার

বাংলা ভাই বিএনপি-জামায়াতের সৃষ্টি: শাজাহান খান

আপডেট সময় ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭