ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

বিড়ালের দুই মুখ! তোলপাড় নেটদুনিয়া

আকাশ নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় গত ১২ ডিসেম্বর জন্মেছে এই অদ্ভুত দর্শন বিড়াল। তার দু’টি মুখে রয়েছে তিনটি চোখ, দু’টি করে নাক ও মুখ। সাধারণত এমন ধরনের কোন জীবই বেশিদিন বাঁচে না। বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যু হয় জন্মানোর অব্যবহিত পরেই। কিন্তু বেট্টির ক্ষেত্রে তেমন ঘটেনি। জন্মের পরে বেশ কয়েকদিন হয়ে গেল তার। সে রীতিমতো সুস্থ রয়েছে। চিকিৎসকদের আশা, দীর্ঘ ও সুস্থ জীবনই সে পাবে।

মেট্রো.কো.ইউকে-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তার মা একসঙ্গে তিনটি শাবকের জন্ম দিয়েছিল। বাকি দু’টি স্বাভাবিক ভাবে জন্ম নিলেও বেট্টি জন্মায় জোড়া মুখ নিয়ে। এমন প্রাণী সচরাচর দেখা না গেলেও বিরল নয়। অন্যান্য প্রাণীদের মতো বিড়ালও জোড়া মুখ নিয়ে জন্মায়। বেট্টির মতো সুস্থ হয়ে জীবন কাটানোর ঘটনাও ঘটে। এ প্রসঙ্গে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্কেন লুইয়ের কথা। সেও কিন্তু জন্মেই মরে যায়নি। দীর্ঘ জীবন পেয়েছে সে।

কিন্তু কেন হয় এমন? জানা যাচ্ছে, এক ধরনের প্রোটিন অতিরিক্ত ভাবে শরীরে উপস্থিত থাকলে তার প্রভাবে দৈহিক বৃদ্ধির সময়ে মুখমণ্ডলে এমন বিকৃতি ঘটায়।

বেট্টি বি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠছে। তার নামে বানানো ফেসবুক পেজটি পছন্দ করছে লোকে। মিষ্টি দু’মুখো খুদের কাণ্ডকারখানা দেখে আনন্দ পাচ্ছেন সবাই। তবে এখনও চিকিৎসকের কাছেই রয়েছে সে। তার মালিক ঠিক করেছেন, আরেকটু বড় হলেই তাকে নিজের কাছে নিয়ে আসবেন তিনি। এবেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

বিড়ালের দুই মুখ! তোলপাড় নেটদুনিয়া

আপডেট সময় ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭