ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতির বিরুদ্ধে বিন সালমানের জেহাদি হেফাজতে সৌদি জেনারেলের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি সেনাবাহিনীর এক সাবেক মেজর জেনারেল আলী বিন আব্দুল্লাহ আল- খাতানিকে দুর্নীতির দায়ে আটকদের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গেছেন। দুর্নীতির বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। সৌদি ক্রাউন প্রিন্স সালমান দুর্নীতির বিরুদ্ধে জেহাদের ডাক দেন এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় মেজর জেনারেল আলী ছিলেন তাদের অন্যতম। আটক সৌদি শেখদের অনেকে বিরাট অংকের টাকা দিয়ে মুক্তি পাচ্ছে। কাতার ভিক্তিক আরবি দৈনিক আল-আরব জেনারেল আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওই খবরে বলা হয়েছে জেনারেল আলী ছিলেন রিয়াদ গভর্নর অফিসের পরিচালক। গত ৪ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল। গত ১২ ডিসেম্বর নির্যাতনের এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এরপর তিনি মারা যান। তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, নির্যাতনের মাত্রা এত তীব্র ছিল যে জেনারেল আলীর লাশ দেখে তার মুখায়ব চেনা যাচ্ছিল না।

দুর্নীতির অভিযোগ শতাধিক সৌদি প্রিন্স, আমলা , মন্ত্রী, সাবেক মন্ত্রী, ঢনাড্য ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করে রিয়াদে পাঁচ তারকা হোটেল রিৎজ কার্লটন হোটেলে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্নীতি দমন কমিটির প্রধান হচ্ছেন সৌদি বাদশাহ’র পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে আন্তর্জাতিক বিশ্বে এধরনের দুর্নীতি বিরোধী অভিযানকে ক্রাউন প্রিন্সের ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে সমালোচনা করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও অভিযোগ আনা হয়েছে মুদ্রা পাচার, উৎকোচ গ্রহণ, তহবিল তছরুপ ইত্যাদি। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্বে সুপরিচিত বিনিয়োগকারী ও ব্যবসায়ী সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ যিনি বিনিয়োগ প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান, আল তাইয়ার ট্রাভেল গ্রুপের প্রতিষ্ঠাতা নাসের বিন আকিল আল-তাইয়ার, নির্মাণ প্রতিষ্ঠান রেড সি ইন্টারন্যাশনালের চেয়াম্যান আমর আল-দাবাগ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্নীতির বিরুদ্ধে বিন সালমানের জেহাদি হেফাজতে সৌদি জেনারেলের মৃত্যু

আপডেট সময় ০২:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭