ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

ফিলিপাইনে শপিং মলে আগুনে ৩৭ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির। ফেসবুকে দেয়া এক বার্তায় প্রেসিডেন্টের ছেলে দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে অগ্নিনির্বাপণ সংস্থার কমান্ডারের বরাত দিয়ে লিখেছেন, এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ৩৭ জনের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে। তিনি আরও জানান, সেখানে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার সকালেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তেরি হয়। তিনি জানান, কল সেন্টারে আটকা পড়াদের কেউ কেউ মারা গিয়ে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রেসিডেন্টের সহকারীদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন। দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ফিলিপাইনে শপিং মলে আগুনে ৩৭ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭