ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

সোয়া দুই কোটি শিশুকে আজ ভিটামিন‘এ’ খাওয়ানো হচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রায় সোয়া দুই কোটি শিশুকে আজ শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮টায় সারাদেশে শুরু হয়েছে এই কার্যক্রম। চলবে বিকাল চারটা পর্যন্ত।

শিশুর ভিটামিনের ঘাটতি দুর করতে দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে।

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু ওই ক্যাপসুল খেতে পারবে। এ ক্ষেত্রে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুরা পাবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ক্যাপসুল।

গত বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে। দুর্গম এলাকায় পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ভরাপেটে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

সোয়া দুই কোটি শিশুকে আজ ভিটামিন‘এ’ খাওয়ানো হচ্ছে

আপডেট সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭