ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘে ভোট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ তেল সরবরাহের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রণীত একটি খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে। খবর এএফপির।

খবরে বলা হয়, গত ২৮ নভেম্বর চালানো উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর জবাবে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাদের মিত্র দেশ চীনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ খসড়া প্রস্তাব জমা দেয়।

এ বছর এটি হবে উত্তর কোরিয়ার ওপর তৃতীয় দফা অবরোধ আরোপ। এটি হলে এটা স্পষ্ট যে কোরীয় উপদ্বীপ নিয়ে সৃষ্ট সংকটের অবসানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আলোচনায় বসার সকল পথ বন্ধ হয়ে যাচ্ছে।

কূটনীতিকরা জানান, শুক্রবার দুপুর ১ টায় অনুষ্ঠিত বৈঠকে এ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে তারা ধারণা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘে ভোট

আপডেট সময় ০৩:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭