ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

নিখোঁজের ৪৪ দিন পর বাড়ি ফিরলেন সিজার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক উৎপলের পর শিক্ষক মোবাশ্বার হাসান সিজারও বাসায় ফিরে এসেছেন। নিখোঁজের ৪৪ দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের এই শিক্ষক বৃহস্পতিবার গভীর রাতে বাসায় ফিরেন। এর আগে ৭০ দিন পর গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। সিজারের বাবা মোতাহার হোসেন দৈনিক আকাশকে তার ছেলের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। তবে তাকে কে নিয়ে গিয়েছিল এবং তিনি কীভাবে ফিরে এসেছেন তা এখনো জানা যায়নি।

মোতাহার হোসেন শুক্রবার সকালে দৈনিক আকাশকে বলেন, ‘সিজার রাত একটার দিকে বাসায় ফিরে আসে। এখন সে ঘুমাচ্ছে। কে কীভাবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তা আমরা এখনো জানতে পারিনি। আর সে কথা বলার শক্তি তার নেই।’ সাবেক সরকারি এই কর্মকর্তা বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে এটাই বড় কথা। আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেব না।’ এ সময় তিনি আরও যারা নিখোঁজ আছে তারাও যেন এভাবে ফিরে আসে সে কামনা করেন।

এর আগে উৎপলকে ফিরে পাওয়ার পর সিজারের বাবা বুধবার সন্ধ্যায় দৈনিক আকাশকে বলেছিলেন, ‘খুব ভালো লাগল যে এতদিন পর হলেও ছেলেটি (উৎপল) তার বাবা-মায়ের বুকে ফিরে এসেছে। আমিও আশা রাখি দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটাও ফিরে আসবে।’ মোতাহার বলেন, ‘যে বা যারাই আমার ছেলে সিজারকে নিয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটিকে ছেড়ে দেয়।’

৭ নভেম্বর সকালে রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে বের হন সিজার। পরে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় সিজারের বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উৎপল ও সিজার ছাড়াও গত এক বছরে ঢাকায় ব্যবসায়ী, রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মিলিয়ে ১০ জনেরও বেশি নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সবশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ধানমন্ডির বাসা বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান। তারও কোনো খোঁজ মিলছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

নিখোঁজের ৪৪ দিন পর বাড়ি ফিরলেন সিজার

আপডেট সময় ০১:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭