ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

দক্ষিণ কোরিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৬০ জনের বেশি অগ্নিনির্বাপন কর্মী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

অগ্নিকাণ্ডের শিকার আট তলা ভবনটি রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরের জেসিওন শহরে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনের নিচ তলার পার্কিং থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। তবে কর্মকর্তারা এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

ভবনের ভেতর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের শুরু হওয়ার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে উঠে যান। পরে ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গেছে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফিটনেস সেন্টার বা জিমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। অগ্নিনির্বাপন দফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। এর ফলে তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২৯

আপডেট সময় ১২:৩২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭