ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালত থেকে খালেদার ফেরার পর আজ আবারও সহিংসতা

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার শুনানি শেষে রাজধানীতে আবার সহিংসতা করেছে বিএপির কর্মীরা। তাদের হামলায় পুলিশের পাঁচ জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

ওপুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন হিসেবে নির্ধারিত ছিল আজ বৃহস্পতিবার। শুনানিতে অংশ নিতে সকালে আদালতে যান খালেদা জিয়া। কিন্তু তার আইনজীবীরা বক্তব্য শেষ করতে না পারায় পরে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর আরও তিন দিন যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়েছেন বিচারক।

এই শুনানি শেষে খালেদা জিয়া ফেরার পর বিকালে হাইকোর্টের সামনে সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মারামারির ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীরা হাইকোর্টের সামনে নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়ে বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় আহত হয় পাঁচ জন। তাদেরকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করে পুলিশ। তারা বর্তমানে শাহবাগ থানায় রয়েছেন। তবে তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস দৈনিক আকাশকে বলেন, ‘আজকের ঘটনায় পাঁচজনকে আটকের কথা আমি শুনেছি। এরচেয়ে বেশি কিছু বলতে পারব না।’

এর আগে গত ১৯ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতা-কর্মীদের। সে সময় তারা বেশ কিছু গাড়ি ভাঙচুরও করে। সেদিন ১২ জনকে আটক করে পুলিশ। পরদিন আদালত থেকে হাজিরা দিয়ে খালেদা জিয়া বের হওয়ার পর আবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ ৩০ জনকে আটক করেছিল।

এর আগে গত ৬ ডিসেম্বরও খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে হাইকোর্ট এবং সচিবালয় এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। আজ সকালে খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার আগেই ব্যাপক নিরাপত্তার আয়োজন করে পুলিশ।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপির লোকজন। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তার প্রকৃত সংখ্যা আমি বলতে পারব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আদালত থেকে খালেদার ফেরার পর আজ আবারও সহিংসতা

আপডেট সময় ১১:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭