ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিইসি এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিইসি এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার জয় হবে। বুধবার রংপুরের তার পল্লীনিবাসের বাসভবনে তিনি এসব কথা বলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট দিতে রংপুরে গেছেন সাবেক এ রাষ্ট্রপতি। পল্লীনিবাসে তিনি অবস্থান করে দলের প্রার্থীর পক্ষে ভোট প্রচারণা সম্পর্কে খোঁজ-খবর রাখছেন। তিনি নির্বাচন বিধি মেনেই সেখানে আছেন। ভোটের দিন তিনি নিজের গাড়ি ব্যবহার করবেন না। তিনি দলের প্রার্থী মোস্তাফার নির্বাচনী ‘এজেন্টের’ গাড়িতে করে নিউ সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জানান।

এরশাদ বলেন, বর্তমান সিইসি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এ পর্যন্ত যে ভূমিকা বজায় রেখেছেন তা প্রসংশার দাবি রাখে। শুধু তাই নয় রসিক নির্বাচন রিটার্নিং অফিসারসহ স্থানীয় পর্যায়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে এ পর্যন্ত কোনো বিতর্ক করার মতো কিছু হয়নি।

তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে ভোটের বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ রয়েছে বলে আমি জানি। তাই এবারের ভোটে জাতীয় পার্টির লাঙ্গলের জোয়ারের সঙ্গে ব্যক্তি মোস্তফার যে গণমানুষের প্রতি ভালোবাসা তা যোগ হয়েছে। তাই জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে ভোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জয়লাভ করবে তা নিশ্চিত করে বলা যায়।

বিগত বিভিন্ন নির্বাচনে প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, কোন সময়ে কী হয়েছে তা নিয়ে আর কথা বলে লাভ নেই। এবারের প্রেক্ষাপট ভিন্ন। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি এখানে জাতীয় পার্টির ভোটাররা সচেতন। আমি রংপুরের মানুষের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমার দলের প্রতি রংপুরের মানুষের ভালোবাসা গভীর। আমি জানি তারা কখনও ভুল করবেন না। রংপুরের মানুষ বরাবরই জাতীয় পার্টির পক্ষে ছিল আছে আর সেই গণমানুষের শক্তিই হলো আমার দলের মূল শক্তি ও ভিত্তি।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আমি ভোট নিয়ে কোনো শংকা বোধ করি না। অনেকে রসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলেন। আমি বলেছি সেনা মোতায়েনের প্রয়োজন নেই। সিইসি যথেষ্ট শক্তিশালী ও নিরপেক্ষ রয়েছে। তাই স্বাভাবিকভাবে যে আইনশৃংখলা বাহিনী কাজ করছে সেটাই যথেষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিইসি এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে: এরশাদ

আপডেট সময় ১২:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭