ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি রাষ্ট্রদূতের নিয়োগ ঝুলিয়ে রেখেছে লেবানন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানাতে দেরি করছে বৈরুত। ফলে সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কাজ শুরু করতে পারছেন না। কুয়েতের দৈনিক আল-সিয়াসাহ এ খবর দিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগে বাধ্য করাসহ নানা ঘটনায় দু দেশের মধ্যে যে টানাপড়েন চলছে তার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

পত্রিকাটি জানিয়েছে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ আল-ইয়াকুবকে সময় দিতে চান নি; ফলে তিনি তার পরিচয়পত্র পেশ করতে পারছেন না। গত ২০ নভেম্বর ইয়াকুব লেবাননে পৌঁছান এবং তারপর প্রায় এক মাস পার হলেও তিনি পরিচয়পত্র পেশ করার সুযোগ পান নি।

গত নভেম্বর মাসের প্রথম দিকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ডেকে নিয়ে সৌদি সরকার পদত্যাগ করতে বাধ্য করে। তার আগে সৌদি বিমানবন্দরে পৌঁছালে হারিরির মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং কার্যত তাকে বন্দী করা হয়। এরপরই তিনি সৌদি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু প্রেসিডেন্ট আউন সে পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেন এবং সাদ হারিরিকে দেশে ফেরত পাঠানোর জন্য সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি রাষ্ট্রদূতের নিয়োগ ঝুলিয়ে রেখেছে লেবানন

আপডেট সময় ০১:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭