ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হাতির কঙ্কালের দাম সাড়ে পাঁচ কোটি টাকা!

আকাশ নিউজ ডেস্ক:

সাইবেরিয়া থেকে উদ্ধারকৃত একটি প্রাগোতিহাসিক যুগের হাতির কঙ্কাল ফ্রান্সে সাড়ে ৬ লাখ ডলারের কিছু কম দামে নিলামে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যা সাড়ে পাঁচ কোটি টাকার মতো। শনিবার ফ্রান্সের লিওঁ শহরে প্রায় ১০ হাজার বছর আগে পৃথিবীতে বসবাসকারী একটি অতিকায় লোমশ হাতির কঙ্কাল নিলামে তোলা হয়।

প্রায় ১০ বছর আগে সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কঙ্কালটি উদ্ধার করেন একজন শিকারি। তার-ই অধীনে এটি নিজের বাড়িতে রেখেছিলেন তিনি। প্রায় ৩ হাজার ৭০০ বছর আগে এ প্রজাতির হাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

ফ্রান্সের ওয়াটারপ্রুফিং কোম্পানি সপরেমার প্রধান নির্বাহী পিয়েরে-এটিনি বিদঁস্কেডলার নিলামকারী প্রতিষ্ঠান অগুটিসের নিলামে অংশ নিয়ে দরকষাকষি করে কঙ্কালটি চড়া মূল্যে কিনে নিয়েছেন। এ বাবদ তাকে দিতে হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১৪৯ ডলার।

সপরেমার প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের ফার্মের লবিতে কঙ্কালটি স্থাপন করবেন। তিনি বলেছেন, ‘আমাদের যথেষ্ট জায়গা আছে। ’ এখন পর্যন্ত পাওয়া অতিকায় হাতির কঙ্কালের মধ্যে এটি সবচেয়ে বড়।

এর উচ্চতা ১০ ফুটের কিছু বেশি। কঙ্কালটি পুনর্নিমাণ করা হয়েছে মূল হাতির প্রায় ৮০ শতাংশ হাড় দিয়ে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই কাঠামোর একটি হাতির ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রামের কম হওয়ার কথা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

হাতির কঙ্কালের দাম সাড়ে পাঁচ কোটি টাকা!

আপডেট সময় ০১:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭