ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

যুক্তরাষ্ট্রে গলায় চিতই পিঠা আটকে বাংলাদেশি কিশোরের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গলায় প্যানকেক আটকে যুক্তরাষ্ট্রের আটলান্টার ডোরাভিল শহরে ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোর সাজ্জাদের অকাল মৃত্যু হয়েছে। মাত্র ৭ মাস আগে মা সারাহ চৌধুরী এবং ছোট দু’ভাইয়ের সঙ্গে অভিবাসন মর্যাদায় সে যুক্তরাষ্ট্রে এসেছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্যানকেক তথা চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তা গলায় আটকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। এ অবস্থায় হতভম্ব অভিবাবকরা ফোন করেন পুলিশকে।

এ্যাম্বুলেন্সে নিকটস্থ স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তারগণ সর্বাত্মক চেষ্টা করেও গলা থেকে প্যানকেক সরাতে পারেননি। এভাবেই দুদিন পর তথা ১৬ ডিসেম্বর শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের নামাজে জানাজা সম্পন্ন হয় ১৭ ডিসেম্বর রোববার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একইদিনে ওই মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প জানালেন সোনিয়া গান্ধী

যুক্তরাষ্ট্রে গলায় চিতই পিঠা আটকে বাংলাদেশি কিশোরের মৃত্যু

আপডেট সময় ০১:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭