ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি ছাড়তে হবে ১৩ লাখ বিদেশি চালককে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্পূর্ণ ইসলামি অনুশাসন মেনে চলা সৌদি আরবে গাড়ি চালানোর অনুমতি পেয়েছে নারীরা। সম্প্রতি নিজেরা গাড়ি চালানোর লাইসেন্সও সংগ্রহ করছেন তারা। তবে এই অনুমতি ও লাইসেন্স গ্রহণের বিপরীতে প্রায় ১৩ লাখ প্রবাসী চালক চাকরি হারাবে বলে জানা গেছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) কিছু প্রশ্নের উত্তরে দেশটির সাধারণ পরিবহণ বিভাগ (জিডিটি) ও সড়ক নিরাপত্তা বিভাগের প্রধানের দেওয়া বিবৃতির এই তথ্য আরব নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। চলতি বছরের জুন মাস থেকে সৌদি নারীরা গাড়ী চালানোর অনুমতি পেয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের শতকরা ৮৭ দশমিক ২ শতাংশ পরিবারের গাড়ি চালানোর জন্য চালক নিযুক্ত রয়েছে। প্রতিটি চালককে থাকা-খাওয়ার সুবিধাদি ছাড়াও প্রতিমাসে প্রায় ১২ হাজার সৌদি রিয়াল (২৬ লাখ ৫ হাজার টাকা) পারিশ্রমিক (এনাম) দিতে হয়। নারীদের গাড়ি চালানোর অনুমতি ও লাইসেন্স দেওয়ার কারণে প্রায় ১৩ লাখ প্রবাসী চালককে চাকরি হারিয়ে দেশে ফিরতে হবে।

এছাড়াও যে চালকেরা এই পেশায় থেকে যাবেন তাদের আয় কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন ও সার্বিক খরচ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই নারীরা গাড়ি চালনায় অনুমতিপ্রাপ্ত হওয়াতে প্রায় ৩ হাজার ৩০০ কোটি সৌদি রিয়াল দেশটির অর্থনীতিতে যোগ হবে বলেও প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

তবে প্রতিবেদনে পুরুষদের পরিবর্তে নারী চালক হিসেবে প্রবাসী নারীদেরকে কোনোরকম সুযোগ দেওয়া হবে কি’না এ রকম প্রশ্নের জবাবে বলা হয়েছে এই বিষয়টি দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দেখভালের বিষয় বলে জানিয়েছে জিডিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি ছাড়তে হবে ১৩ লাখ বিদেশি চালককে

আপডেট সময় ১১:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭