ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

সৌদি নারীরা মোটরসাইকেলও চালাতে পারবেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়ি চালানোর অনুমতির পর এবার মোটরসাইকেল ও ট্রাক চালানোর অনুমতি মিলেছে সৌদি আরবের নারীদের। স্থানীয় সময় শুক্রবার দেশটির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ট্রাফিক বিভাগের বরাত দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, সেপ্টেম্বরে জারি করা রাজকীয় অধ্যাদেশের অধীনে গাড়ির পাশাপাশি নারীরা ট্রাক ও মোটরসাইকেলও চালাতে পারবেন। ২০১৮ সালের জুন থেকে এই আইন বাস্তবায়ন করা হবে। বর্তমানে দেশটিতে শুধু পুরুষরাই মোটরসাইকেল চালাতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। দেশটি ‘ভিশন-২০৩০’ নামে একটি সংস্কার কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে রয়েছে তেলের ওপর নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনা, তরুণ নাগরিকদের কর্মসংস্থানে নতুন নতুন খাত তৈরি, নারীর ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের ওপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো।

শুরুর ধাপ হিসেবে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ২০১৮ সালের জুন মাস থেকে ওই আদেশ বাস্তবায়ন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সৌদি নারীরা মোটরসাইকেলও চালাতে পারবেন

আপডেট সময় ১২:১৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭