ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবার যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক কুচকাওয়াজ উপলক্ষে ওই এলাকার সন্নিহিত কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ জন্য শনিবার সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত বিকল্প সড়ক দিয়ে চলাচলের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কুচকাওয়াজ অনুষ্ঠানের অতিথি ছাড়া অন্যদের গাড়ি চলাচলে বিকল্প সড়কের পথনকশা গণমাধ্যমে পাঠিয়েছে ডিএমপি। যেসব সড়ক নিয়ন্ত্রণ করা হবে সেগুলো হলো:

>> খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

>> শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

>> প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

>> বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

>> প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ থেকে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফটক দিয়ে প্যারেড স্কয়ারে ঢুকতে বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশিত স্থানে গাড়ি রাখতে এবং চালকদের গাড়ির কাছে থাকতে পরামর্শ দেওয়া হয়।

সাভার স্মৃতিসৌধ

শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যানচলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর সাড়ে চারটা থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধে যাবেন।

ভোর তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ি গাবতলী-আমিন বাজার- সাভার সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা বিমানবন্দরে সড়ক-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক ব্যবহার করবে।

আর আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলো ওই সময় নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় ঢুকতে পরামর্শ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শনিবার যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ হবে

আপডেট সময় ০৩:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭