ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

কোনো দল নির্বাচনে আসল কি আসল না, এ দায় সরকারের নেই : কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো দল নির্বাচনে আসল কি আসল না এ দায় আওয়ামী লীগ সরকারের নেই।’ তিনি আরো বলেন, ‘আপনারা আসেননি বলে গণতন্ত্র চলার পথে কোনো বাধা হবে না, পার্লামেন্টও চলবে, গণতন্ত্রও চলবে, গণতান্ত্রিক সরকারও থাকবে। তাঁরা না এলে গণতন্ত্রের কী দোষ?’

আজ বুধবার ঢাকা মহানগরীর রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এরপর আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তাকারী ভারতের ঢাকায় নিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কী অত্যাচার হয়েছিল তা ভুলে গেলে চলবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর যা হবে মনে রাখবেন এটা রাজনীতি। ইলেকশন সামনে। তাদের একটা অপপ্রয়াস থাকবে যে এখানে হিন্দুদের বাড়ি, হিন্দুদের মন্দির এগুলো যদি আক্রমণ করা যায়, হামলা করা যায়, তাহলে এ হামলার ব্যর্থতার জন্য বর্তমান সরকারকে দায়ী করে ভারতের সঙ্গে সম্পর্ক বিনষ্ট করা।’

ওবায়দুল কাদের বলেন, ‘সংখ্যালঘুদের ওপর যে কোনো ধরনের নির্যাতন-তাতে যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে, তা কোনোভাবেই সহ্য করা হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি বিতর্কিত হয়ে থাকে তবে তার দায় আওয়ামী লীগের নয়, বিএনপির।’ তিনি বলেন, ‘কোনো দল নির্বাচন আসল কি আসল না এ দায় আওয়ামী লীগ সরকারের নেই। আসলে আসুক, না আসলে না আসুক। তাতে কী আসে-যায়?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

কোনো দল নির্বাচনে আসল কি আসল না, এ দায় সরকারের নেই : কাদের

আপডেট সময় ০১:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭