ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির আশা জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিবে না যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিবে না বলে ‘আশাবাদ’ ব্যক্ত করেছে সৌদি আরব। যদিও তারা সতর্ক করে জানিয়েছে, এ সিদ্ধান্তের গুরুতর প্রভাব পড়বে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এই স্বীকৃতি সব মুসলিমের অনুভূতির উপর গুরুতর প্রভাব ফেলবে এবং তা হবে উস্কানিমূলক।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র প্রশাসনের এ ধরনের পদক্ষেপের নেতিবাচক প্রভাবগুলো বিবেচনা করা উচিত। সৌদি আরব আশা করে ফিলিস্তিনি ইস্যুর সমাধানের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সক্ষমতার ক্ষতি করবে এমন সিদ্ধান্ত তারা নেবে না।’

সোমবার ওয়াশিংটনে নিযু্ক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমান বলেন, চূড়ান্ত সমঝোতার আগে জেরুজালেমের মর্যাদা বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনও ঘোষণা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনাকে ব্যাঘাত করবে। এটা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে। প্রিন্স খালিদ বিবৃতিতে আরও বলেন, সৌদি আরবের নীতি ফিলিস্তিনি জনগণের পক্ষেই আছে ও থাকবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখবে সৌদি আরব।’

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করলেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করতে পারেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির আশা জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিবে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭