ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

একবছর পর আবার সুপার মুন

আকাশ আইসিটি ডেস্ক:

পর পর তিন বছরই পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর এ বছর ৩ ডিসেম্বর দেখা মিলছে সুপার মুনের। প্রতিবছর সুপার মুনের উদয় নিয়ে মানুষের আগ্রহে কিছুটা হয়তো ভাটা পড়েছে।

জানা যায়, ৩ ডিসেম্বর রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসেবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় এই রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে বলে জানা যায়। এমনকি আরো উজ্জ্বল গোলাকার থালার মতো দেখা যাবে এই চাঁদ। চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় ৩০ শতাংশ।

নাসা জানায়, ৩ ডিসেম্বর ছাড়াও ২০১৮ সালের প্রথম দিন ও শেষ দিন আবার ‘সুপার মুন’ দেখা যাবে। এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ এবং সর্বশেষ ১৯৮২ সালে। ৬৮ বছর পর ২০১৬ সালের ১৪ নভেম্বর দেখা গিয়েছিল ‘সুপার মুন’।

বিজ্ঞানীরা দাবি করেছিলেন, ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর ২০৩৪ সালের নভেম্বর মাসে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে। কিন্তু বছর না যেতেই আবার সুপার মুনের আগমন বিশ্ববাসীকে ততোটা চমকাতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একবছর পর আবার সুপার মুন

আপডেট সময় ১১:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭