ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ও চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বকশিবাজারের আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান পরোয়ানা জারি করেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা হরতালে নিরাপত্তাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে আসতে পারবেন না জানিয়ে আদালত নির্দেশ দিলে বেলা দুইটার পর হরতাল শেষে আসবেন বলে আদালতকে জানান। কিন্তু বিচারক তা নাকচ করে দিয়ে বলেন, এখন বেলা ১২টা বাজে। এখনো তিনি আসেননি এটা অনভিপ্রেত।

পরে তিনি দুই মামলায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে। বিএনপির পক্ষ থেকে বাম দলগুলোর এ হরতালে পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির।

এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

সাক্ষ্য ও শুনানি শেষে এখন আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য চলছে। মামলার প্রধান আসামি খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছেন গত ১৯ অক্টোবর থেকে। ইতিমধ্যে ছয় দিন আদালতে বক্তব্য দিয়েছেন তিনি।

এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল), ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০২:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭