ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারকে প্রতিবেদন দাখিল করার জন্য জাতিসংঘের আলটিমেটাম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’ মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।

জাতিসংঘের ওই কমিটি মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী কেন ও কীভাবে এই ধর্ষণ ও যৌন নির্যাতন চালিয়েছে এবং তাদের হামলায় কতো বালিকা ও নারী নিহত হয়েছে তার বিস্তারিত বিবরণ জানাতে হবে।

সেইসঙ্গে এসব অপরাধে জড়িত সেনাসদস্যসহ অন্যান্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছি কিনা এবং হয়ে থাকলে তাদের বিচার প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে তাও জাননোর আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী

২৩ জন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়ে জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’ গঠিত। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গা নারীদের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেদন হাতে পাওয়ার পর তা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে হস্তান্তর করবে।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযান শুরু হয়। এর নির্মম শিকার হয়ে এ পর্যন্ত অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও অপর আট হাজারেরও বেশি আহত হয়েছেন। এ ছাড়া, এ পর্যন্ত প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারকে প্রতিবেদন দাখিল করার জন্য জাতিসংঘের আলটিমেটাম

আপডেট সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭