ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিচারকদের আচরণবিধির খসড়া রাষ্ট্রপতির কাছে যাচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সংক্রান্ত গেজেটের খসড়া আজকেই রাষ্ট্রপতি কাছে যেতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, উচ্চ আদালতের তৈরি করা নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সংক্রান্ত গেজেটের খসড়া আমরা হাতে পেয়েছি। আশা করছি, আজকের মধ্যেই সেটি রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

‘এই আচরণবিধি নিয়ে উচ্চ আদালতের সঙ্গে অনেক আলাপ-আলোচনা হয়েছে। তারপর উচ্চ আদালত এই খসড়া তৈরি করে দিয়েছেন। এতে নিম্ন আদালতের বিচারকদের সবকিছুই থাকছে।’

বিচারক সংক্রান্ত আচরণবিধিতে কী কী থাকছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রজ্ঞাপন প্রকাশিত হলেই তা জানতে পারবেন।

এর আগে মন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (আইসিটি) নিয়ে একটি সভায় যোগ দেন। সেখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ হোসেন পলকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে এসে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এই বৈঠকেই চূড়ান্ত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা থাকবে কি থাকবে না। আজকের বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হবে। ডিজিটাল সিকিউরিটি আইন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ৫৭ ধারা রাখা হলেও এমনভাবে থাকবে যেন সেটি বাকস্বাধীনতায় কোনো ধরনের ব্যাঘাত তৈরি না করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

বিচারকদের আচরণবিধির খসড়া রাষ্ট্রপতির কাছে যাচ্ছে: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭