ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেট কাটতেই এবার বেরিয়ে এলো ৭৯০ টাকার কয়েন!

আকাশ নিউজ ডেস্ক:

দিনকয়েক আগে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক নারীর পেটে অপারেশন করে দেড় কেজি চুল বের করেছিলেন চিকিৎসকরা। এবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এক ব্যক্তির পেট থেকে বের হলো ২৬৩টি কয়েন, লোহার চেনের টুকরো ও পেরেক।

রেওয়া জেলায় পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে আসেন এক ব্যক্তি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় চিকিৎসকের। পেটের মধ্যে থেকে বেরিয়ে আসছে একের পর এক কয়েন। সেইসঙ্গে লোহার চেনের টুকরো, এমনকি পেরেকও। এবারও ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশ।

দিনকয়েক আগে মধ্যপ্রদেশের ইন্দোরে এক নারীর পেটে অপারেশন করে দেড় কেজি চুলের দলা বের করেছিলেন চিকিৎসকরা। এবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এক ব্যক্তির পেট থেকে বেরল ২৬৩টি কয়েন, লোহার চেনের টুকরো ও পেরেক। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে অপারেশন।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির পেট থেকে ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার কয়েন বের করা হয়। সব কয়েনগুলোর সম্মিলিত মূল্য ৭৯০ টাকা। পেটের মধ্যে প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে ছিল এই কয়েন, লোহার চেন ও পেরেক। সবগুলো জিনিস একসঙ্গে ওজনে প্রায় ১ কেজির মত। মানসিক বিকার থেকেই ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, মাসখানেক আগেই কলকাতা মেডিকেল কলেজে অপারেশন করে এক ব্যক্তির পেট থেকে বের করা হয় ৬৩৯টি পেরেক। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সেই ব্যক্তিও দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। বদ্ধ ঘরে একা বসে বসে মাটির সঙ্গে পেরেক মিশিয়ে খাওয়াই ছিল তার নেশা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেট কাটতেই এবার বেরিয়ে এলো ৭৯০ টাকার কয়েন!

আপডেট সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭