ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাঘকে টাকা খাওয়াতে গিয়ে খোয়া গেল আঙুল!

আকাশ নিউজ ডেস্ক:

বাঘ বাঘই হয়, সে সার্কাসের প্রশিক্ষণপ্রাপ্তই হোক বা জঙ্গলের। তবে সেটা বোধহয় বুঝতে পারেননি এক চীনা ব্যক্তি।

সার্কাসের বাঘকে খাঁচার মধ্যে দেখে উত্তেজিত হয়ে টাকা খাওয়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তার ফলে তাকে খোয়াতে হলো হাতের দুটো আঙুল। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের ঝিংজিগুয়ানে।

বাই নামের ৬৫ বছর বয়সী সেই ব্যক্তি একটি খাঁচার কাছে এগিয়ে যান। সেখানে বন্দি ছিল বাঘ-সিংহ। খাঁচার কাছে গিয়ে তাদের টাকার বান্ডেল খাওয়াতে যান বাই। সেই খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সিংহটি টাকাটা খেয়ে নিলেও, বাঘ কামড় বসায় বাইয়ের ডান হাতের আঙুলে। ঘটনার সঙ্গে সঙ্গে জখম ব্যক্তিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সার্কাসকর্মীরা।

ওই বাঘকে লোহার রড দিয়ে মারা হয়। কিন্তু ততক্ষণে তার আঙুল খোয়া যায়।

ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান আহত ব্যক্তি। তার হাতের দুটি আঙুল খোয়া গেছে এই হামলায়। সম্পূর্ণ খোয়া গেছে মধ্যমা, অর্ধেক চলে গেছে অনামিকা, জানিয়েছেন আহত ব্যক্তির নাতনি। জখম ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। এই কাণ্ডটি ঘটানোর আগে মদ্পান করেছিলেন বাই বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘকে টাকা খাওয়াতে গিয়ে খোয়া গেল আঙুল!

আপডেট সময় ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭