ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সার্জারির পর পেট থেকে বেরোল দেড় কেজি চুল!

আকাশ নিউজ ডেস্ক:

দীর্ঘ তিন ঘণ্টা সার্জারির পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক নারীর পেট থেকে দেড় কেজি চুল অপসারণ করলেন ডাক্তাররা। দীর্ঘদিন জটিল মানসিক ব্যাধিতে ভুগছিলেন ওই নারী। পাঁচজন ডাক্তারের একটি দল সার্জারিটি পরিচালনা করেন। চুলগুলো পেঁচিয়ে শক্ত বলের আকৃতি ধারণ করেছিল।

এ ব্যাপারে সার্জারি দলের প্রধান আরকে মাথুর বলেন, চুলগুলো দীর্ঘদিন ধরে পাকস্থলীর ভিতর জমতে জমতে তা একটি শক্ত দলায় পরিণত হয়েছিল। অতিদ্রুত পাকস্থলী থেকে চুলগুলো বের না করা হলে তা রোগীর জন্য বিপদজনক হয়ে দাঁড়াতো।

জানা যায়, মানসিক ব্যাধিতে আক্রন্ত ওই নারী বেশিরভাগ সময়ই ঘরের ভিতর বন্দি অবস্থায় জীবন কাটাতেন। আর বেশ কিছুদিন ধরে সবার অগোচরে নিজের চুল ছিঁড়ে নিজেই খেয়ে যাচ্ছিলেন। এতে পাকস্থলীতে চুল জমতে জমতে এক সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা বেগতিক দেখে রাজ্যের একটি সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান পরিবারের সদস্যরা। সেখানকার ডাক্তাররা রোগীর পেটে সার্জারি চালানোর সিদ্ধান্ত নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সার্জারির পর পেট থেকে বেরোল দেড় কেজি চুল!

আপডেট সময় ০৪:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭