ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন হয়রানির অভিযোগ উঠার পরও সিনেট প্রার্থীর পক্ষে ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যালবামার সিনেট প্রার্থী রয় মুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পরও তার পক্ষে এগিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের সিনিয়ররা মুরের বিরুদ্ধে অবস্থান নিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার পক্ষেই অবস্থান নেয়ার কথা জানিয়েছেন।

মুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনেক আগে ১৪ বছর বয়সী এক বালিকাকে যৌন নির্যাতন করেছিলেন। তিনি সেই বিষয়টি স্বীকারও করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মুর তো বিষয়টি অস্বীকার করছেন। মঙ্গলবার থ্যাংকসগিভিংডে’র ছুটি উপলক্ষ্যে ফ্লোরিডা যাওয়ার আগে ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনা ঘটেনি। আপনাকে তো তার কথাও শুনতে হবে।

হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, এই ধরনের অভিযোগ ভুয়া হতে পারে। কারণ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার বিরুদ্ধেও কয়েকজন নারী যৌন নির্যাতনের ঘটনার অভিযোগ তুলেছিলেন। আর সেভাবেই এই ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক স্বার্থে অভিযোগ করা হতে পারে মুরের বিরুদ্ধে। ট্রাম্প মনে করছেন, আগামী মাসে অ্যালবামার সিনেট নির্বাচনে জনপ্রিয়তার কারণে মুরই জয় পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌন হয়রানির অভিযোগ উঠার পরও সিনেট প্রার্থীর পক্ষে ট্রাম্প

আপডেট সময় ০২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭