ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৩ বছরের নিচে কেন মুক্তিযোদ্ধা নয়: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত যাদের বয়স ১৩ বছরের নিচে তারা মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে না বলে সরকারের যে সিদ্ধান্ত, তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে রিট আবেদনকারী খন্দকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহর ক্ষেত্রে গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। এ ছাড়া তাকে দেওয়া পৃথক চিঠির কার্যকারিতাও ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল করিম ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

পরে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘রিট আবেদনকারীর নাম ভারতীয় তালিকায় এবং লাল মুক্তি বার্তায় থাকা সত্ত্বেও তাকে চিঠি দেওয়া হয়েছে যে, আপনার বয়স ১৩ বছর পূর্ণ না হওয়ায় মুক্তিযোদ্ধা হিসাবে সুযোগ-সুবিধা পাবেন না।’

১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত যাদের বয়স ১৩ বছরের নিচে তারা মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে পারবেন না মর্মে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গত বছরের ১০ নভেম্বর গেজেট জারি করে।

ওই চিঠি এবং গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খন্দকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৩ বছরের নিচে কেন মুক্তিযোদ্ধা নয়: হাইকোর্ট

আপডেট সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭