ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে ভ্যানের ওপর ট্রাক উল্টে নিহত ২০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সোমবার কয়লাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানগাড়ির ওপর উল্টে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো পাঁচ জন আহত হয়েছে। খবর এএফপি’র।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি ভ্যানগাড়িটিকে ওভারটেক করার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে। আজফর মাহেসার বলেন, ‘ভ্যানগাড়িটি কয়লার নিচে চাপা পড়ে এবং এতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন ঘটনাস্থলেই নিহত হয়।’

হাসপাতালের চিকিৎসক গুলাম জাফর বলেন, এই ঘটনায় গুরুতর আহত আট জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিন জন মারা যায়। লাশগুলো এতো মারাত্মকভাবে কয়লায় চাপা পড়ে যে এখন পর্যন্ত মাত্র ১০ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ভ্যানের ওপর ট্রাক উল্টে নিহত ২০

আপডেট সময় ০৯:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭