ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ লক্ষ কোটি টাকার ২০০টি যুদ্ধবিমান কিনছে ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১ লক্ষ কোটির ২০০টি ‌যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত সরকার। তবে সেইসব জেট তৈরি করতে হবে ভারতের বিমান নির্মাণকারী কোন সংস্থার সঙ্গে। সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০০টি সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে এক লক্ষ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তাছাড়া, সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল ‌যুদ্ধ বিমান কেনারও চুক্তি করেছে। এই বিমানগুলো ভারতের হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন-পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতিমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই উৎসাহী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন। তারা ভারতে একটি কারখানা গড়তে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করবে নির্মাণকারী সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ লক্ষ কোটি টাকার ২০০টি যুদ্ধবিমান কিনছে ভারত

আপডেট সময় ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭