ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিচার শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রদোহের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার বাকি তিন আসামি হলেন- বেসরকারি একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ সময় দিবাগত রাত একটা ২৮ মিনিটে যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ ব্যানারে এক প্রতিবাদ সভায় বিভিন্ন বিচারাধীন মামলার পলাতক আসামি তারেক রহমান প্রায় ৫০ মিনিট বক্তব্য দেন। তার দেয়া কিছু বক্তব্য একুশে টিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ৬ জানুয়ারি তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তেজগাঁও থানা পুলিশ। ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।

ওই মামলায় ২০১৫ সালের ৫ জানুয়ারি মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২০১৬ সালের ১১ জানুয়ারি আব্দুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর ঢাকা সিএমএম আদালত। রিমান্ড শেষে ওই বছরের ১৯ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আজ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিচার শুরু

আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭