ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হারিয়ে যাওয়া গাড়ি ‌২০ বছর পর ফিরে পেলেন জার্মান নাগরিক!

আকাশ নিউজ ডেস্ক:

যেটা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই জিনিসটা যদি আপনার কাছে এসে হাজির হয়, তবে হাতে চাঁদ পাওয়ার মতন খুশি হয়ে ওঠাটাই স্বাভাবিক। ঠিক সেরকমই নিজের গাড়িকে ২০ বছর পর পেয়ে আনন্দে আত্মহারা হলেন ৭৬ বছরের এক জার্মান নাগরিক।

জানা গেছে, ১৯৯৭ সালে সেই জার্মান নাগরিক ফ্রাঙ্কফুটে নিজের গাড়ি পার্ক করে চলে যান। এরপর তিনি ভুলে যান তার গাড়ি তিনি কোথায় পার্ক করেছিলেন। গাড়িটি চুরি হয়ে গিয়েছে বলেই তার ধারণা হয়। সেই সময় পুলিশের কাছে তার গাড়ি চুরির অভিযোগও দায়ের করেন। পুলিশ ২০ বছর পর হারিয়ে যাওয়া সেই গাড়িটির সন্ধান পেল।

পুলিশ জানায়, কুড়ি বছর পর জার্মান শহরের পক্ষ থেকে নিখোঁজ গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র এর মালিক কে তা খোঁজার জন্য। এই গাড়ির মালিকই তার গাড়ি চুরি হয়ে গিয়েছে এই ভেবে পুলিসের কাছে চুরির অভিযোগ দায়ের করে। পুরনো একটি কারখানার গ্যারেজ থেকে এই গাড়িটি উদ্ধার হয়।

তবে গাড়িটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ গাড়িটি সেই ব্যক্তির মেয়ের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হারিয়ে যাওয়া গাড়ি ‌২০ বছর পর ফিরে পেলেন জার্মান নাগরিক!

আপডেট সময় ০৮:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭